ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ৭:০১ পূর্বাহ্ন

রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

গ্যাস পাইপলাইনে জরুরি কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আজ রোববার (১ ডিসেম্বর) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার উত্তরখান, দক্ষিণখান, আশকোনা ও ফায়দাবাদ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় সংলগ্ন এলাকায় গ্যাসের নিম্নচাপ অনুভূত হতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ