কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি এবার ফুটবল বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে। প্রশ্ন ছিল, পরবর্তী পাঁচ বিশ্বকাপ কারা জিতবে। ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে হতাশ সমর্থকদের জন্য উত্তরে আশার আলোই দেখিয়েছে এই এআই টুল।
চ্যাটজিপিটির মতে, ২০৩০ সালে বহুল প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ বা ‘হেক্সা’ জয় করবে ব্রাজিল। অন্যদিকে, ২০৩৪ সালে এশিয়ার মাটিতে এসে আর্জেন্টিনা আবার বিশ্বকাপের স্বাদ পাবে।
চ্যাটজিপিটি বিশ্বাস করে, দুই দলের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের তরুণ প্রজন্মের ওপর। এই খেলোয়াড়রা পরবর্তী সময়ে ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবলে নতুন শক্তি যোগাবে।
চ্যাটজিপিটির ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ ঘরে তুলবে ফ্রান্স। ২০৩৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড, যেখানে বুকায়ো সাকা এবং জ্যুড বেলিংহামের মতো তারকা খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর ২০৪২ সালে জার্মানি তাদের পঞ্চম বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে।
তবে চ্যাটজিপিটির এই ভবিষ্যদ্বাণীর গ্রহণযোগ্যতা কতটুকু? বিভিন্ন ক্ষেত্রের বিশ্লেষণে এই এআই ৮৮.৭ শতাংশ সঠিক তথ্য দিতে সক্ষম। খেলাধুলার ক্ষেত্রে এর সঠিক অনুমানের হার প্রায় ৫৫ শতাংশ। যেমন, লিভারপুল ও টটেনহ্যামের ম্যাচে সঠিক প্রেডিকশন করেছিল চ্যাটজিপিটি, যদিও এসি মিলান ও জুভেন্টাস ম্যাচে তা পুরোপুরি সঠিক ছিল না।

বিভিন্ন সময়ের বিশ্লেষণে চ্যাটজিপিটির পূর্বাভাস মিশ্র ফল দিয়েছে, কিন্তু তার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়ার মতো নয়। ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থকরা হয়তো আশায় বুক বাঁধতে পারেন চ্যাটজিপিটির এই ভবিষ্যদ্বাণীকে ঘিরে।


















