শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না।
সোমবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২৮ টাকা ৫৫ পয়সা লোকসান হয়েছে। আগের বছর লোকসান হয়েছিল ১৫ টাকা ৯৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৬ টাকা ৭৯ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।


















