শেয়ারবাজারে তালিকাভুক্ত ইভিন্স টেক্সটাইল লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের অর্থবছরের একই সময়েও ১ পয়সা ইপিএস হয়েছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ৯ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে মাইনাস ৬১ পয়সা ছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৩ টাকা ১ পয়সা।



















