ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ন

ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসের নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ০.১০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

কোম্পানিটির শেয়ার প্রতি ৩৫ পয়সা লোকসান হয়েছে, আগের বছর যেখানে ৭ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে ৩ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ