পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
প্রতিবেদনে দেখা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৫৭ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৮ টাকা ৭১ পয়সা, যেখানে গত বছর একই সময়ে এটি ছিল ১ টাকা ৬৪ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬৬ টাকা ৪৯ পয়সা।


















