ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

তামিম-আশরাফুলের উপস্থিতিতে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। ঘরোয়া ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও অংশ নিচ্ছেন এই আয়োজনে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন ক্রিকেটার তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল, যা মাঠে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনার সৃষ্টি করেছে।

টুর্নামেন্টের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তামিম ও আশরাফুল সকালে হেলিকপ্টারে করে ঢাকায় থেকে বগুড়ায় পৌঁছান।

প্রথম পর্বে ২০টি দল প্রতিযোগিতা করবে দেশের ১০টি ভেন্যুতে। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকার সিটি ক্লাব গ্রাউন্ড রয়েছে ভেন্যুর তালিকায়। ১০ নভেম্বর থেকে শুরু হওয়া বগুড়ার খেলাগুলি শেষ হবে ১৬ নভেম্বর, এবং অন্যান্য ভেন্যুগুলিতে খেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

টুর্নামেন্টের মূল পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি। প্রথম পর্বের ১০টি দলের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে আরও দুটি দল যোগ হয়ে চূড়ান্ত পর্বে অংশ নেবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ