ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ৭:১৬ অপরাহ্ন

র‍্যালিতে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার র‌্যালি বের করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু করবে। র‌্যালিতে যোগ দিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিত লক্ষ্য করা গেছে।

ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের জেলা বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল আকারে নয়াপল্টনে জড়ো হচ্ছেন। ইতিমধ্যে নয়াপল্টন, কাকরাইল ও ফকিরাপুলসহ আশপাশের এলাকার অলিগলি ইতোমধ্যে লোকে লোকারণ্য হয়ে গেছে। কেউ কেউ স্লোগান দিচ্ছেন। তাদের হাতে প্লেকার্ড, ফেস্টুন শোভা পাচ্ছে।

র‍্যালি শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে শেষ হবে। র‍্যালি শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হবে।

বিএনপি নেতাদের দাবি, র‍্যালিটি হবে দেশের ইতিহাসে স্মরণীয়। দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন থেকে মুক্তির পর নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার পথ এ র‍্যালিটি প্রদক্ষিত হবে।

জুমার নামাজ শেষে নয়াপল্টন কার্যালয়ের সামনে র‍্যালির উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার দুপুরে বর্ণাঢ্য র‍্যালি করবে বিএনপি। বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় এক দিন পরে করা হচ্ছে এ কর্মসূচি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ