ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ৮:২০ অপরাহ্ন

প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার

চট্টগ্রাম মীরসরাইয়ের মহামায়া লেকে প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার মিরসরাইয়ের মহামায়া লেক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মহামায়া ঘুরতে আসেন এক প্রেমিক যুগল। এ সময় তারা মহামায়া লেকের গহীনে গেলে তাদের পেছন নেয় তিন যুবক। এর আগে তাদের পেছন নিয়ে যুবকরা ভিডিও করে রাখে। একপর্যায়ে তারা প্রেমিককে ধরে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে প্রেমিক যুগল বিষয়টি মহামায়া লেকের টিকিট কাউন্টারে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধর্ষণের ঘটনায় জড়িতরা মিরসরাই উপজেলার দুর্গাপুর এলাকার।

মীরসরাই থানার ওসি আবদুল কাদের বলেন, বৃহস্পতিবার দুপুরে ফেনী থেকে মহামায়া ইকোপার্কে ঘুরতে আসেন প্রেমিক যুগল। এ সময় পার্কের ভেতর একটি পাহাড়ে একান্ত সময় কাটানোর সময় তাদের অনুসরণ করে তিন বখাটে। একপর্যায়ে তারা প্রেমিককে ধরে রেখে ওই কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

তিনি আরও জানান, পরে প্রেমিক যুগল বিষয়টি মহামায়া লেকের টিকিট কাউন্টারে জানালে তারা পুলিশকে খবর দেয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের ব্যবহৃত ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ