ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ২:২০ অপরাহ্ন

ফিরলেন পান্ত, ৪ উইকেটই হাসানের

শুরুতে স্বাগতিক ভারতের ব্যাটিং লাইন আপে তিন ধাক্কা দিলেও তা সামলে নেন তরুণ ওপেনার জশস্বী জয়সোয়াল ও মিডল অর্ডার ব্যাটার ঋষভ পান্ত। তারা ৬২ রানের জুটি গড়েন। পরে পান্তকে ফিরিয়ে ওই জুটি ভেঙেছেন হাসান মাহমুদ। ভারতের ৪ উইকেটই নিয়েছেন তিনি।

ভারত ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৭ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার জয়সোয়াল ৩৭ রান করেছেন। পান্ত ৩৯ রান করে আউট হয়েছেন।

তিন ধাক্কা দেন পেসার হাসান মাহমুদ। একে একে তুলে নেন রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলিকে। ভারত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান তোলে। রোহিত ও বিরাট ৬ করে রান তুলেছেন। শূন্য করেছেন শুভমন গিল।

টস জয় বাংলাদেশের: চেন্নাই টেস্টে টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। একাদশে নিয়েছেন তিন পেসার। ভারতের একাদশেও তিন পেসার।

সাদমান-ঋষভ একাদশে: বাংলাদেশ একাদশে রেখেছে ওপেনার সাদমান ইসলামকে। নিয়মিত ওপেনার মাহমুদুল জয় পাকিস্তান সিরিজে ইনজুরিতে থাকায় খেলতে পারেননি। তার জায়গায় ঢুকে সাদমান ভালো খেলে একাদশে জায়গা করে নিয়েছেন।

ভারত ঋষভ পান্ত ও কেএল রাহুলকে একাদশে রেখেছে। পান্ত ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশে এসে টেস্ট সিরিজ খেলেন। এরপর সড়ক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হওয়ার পর এবারই প্রথম টেস্টে ফিরলেন। ইনজুরির কারণে রাহুলও সর্বশেষ সিরিজে খেলতে পারেননি।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

ভারতের একাদশ: রোহিত শর্মা, জশস্বী জয়সোয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিশচন্দন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দ্বীপ ও মোহাম্মদ সিরাজ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ