ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১:৫০ অপরাহ্ন

টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে মৃত্যু বেড়ে দাঁড়ালো ৫৯ জনে

টাইফুন ‘ইয়াগি’র তাণ্ডবে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জন। ইতিমধ্যেই ভূমিধসেই নিহত হয়েছে ৪৬ জন। এছাড়া আহত হয়েছে প্রায় ‘কয়েক শ’ মানুষ। শুধু তাই নয় এই ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দেশটির (ভিয়েতনাম) সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার আঘাত হানা সুপার টাইফুনটিকে চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড়। ইয়াগির প্রভাবে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বহু এলাকা। বৃষ্টিপাত অব্যাহত থাকায় সোমবার বন্যা আরও বাড়তে পারে।

অন্যদিকে এই নিয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এর প্রভাবে আরও বন্যা ও ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর। ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ইয়াগির প্রভাবে ভূমিধস ও বন্যার কারণে নিহত-নিখোঁজের মত ঘটনা ঘটেছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রবিবার (৮ সেপ্টেম্বর)টাইফুন ইয়াগি শক্তি হারিয়ে গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে রূপ নিয়েছিল। টাইফুন ইয়াগির প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় ২০৮ থেকে ৪৩৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। ইয়াগির প্রভাবে আরও বন্যা ও ভূমিধস হতে পারে। তাই বাড়তি সতর্কতা জারি করা হচ্ছে।

শনিবার (৮ সেপ্টেম্বর)স্থানীয় সময় দুপুরে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে আঘাত হানে এই টাইফুনটি। এই সময় ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে ভিয়েতনামের হাই ফোং এবং কোয়াং নিহ অঞ্চলে আছড়ে পড়ে ইয়াগি।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে ভিয়েতনাম সরকার জানিয়েছে, ইয়াগির প্রভাবে দেশটির বিভিন্ন অঞ্চলে বহু গাছপালা ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু গাছপালা উপড়ে পড়েছে। বিভিন্ন শিল্প এলাকার কার্যক্রম বন্ধ হয়েছে। দেশটির বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যাহত হচ্ছে। এছাড়াও রাস্তাঘাটেও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে।

উল্লেখ্য, ইয়াগি হল চলতি বছর এশিয়ার কোনো দেশে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন। দেশটির উত্তরাঞ্চলীয় হাইফং ও কোয়াং নিহ অঞ্চলের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। এই নিয়ে সতর্ক করেছে দেশটির আবহাওয়া সংস্থা। বৃষ্টি অব্যাহত থাকায় আরও বন্যা ও ভূমিধস ভয়াবহ রুপ ধারন করতে পারে যেকোন মুহূর্তে। বন্যার ঝুঁকি মধ্যে রয়েছে উত্তরাঞ্চলের চারটি প্রদেশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ