ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১:৫০ অপরাহ্ন

পাকিস্তানের নতুন পররাষ্ট্রসচিব আমনা বালুচ

পাকিস্তানের পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমনা বালুচকে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে তিনি এই দায়িত্ব পালন শুরু করবেন।

গতকাল শনিবার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ফরেন সার্ভিসের গ্রেড-২২ কর্মকর্তা আমনা বালুচ বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম ও লুক্সেমবার্গে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি মালয়েশিয়ায় পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া, ১৯৯১ সালে দেশটির ফরেন সার্ভিসে যোগ দেওয়া আমনা বালুচ চীনের চেংদুতে কনস্যুল জেনারেল, শ্রীলংকার কলম্বোতে মিনিস্টার কাউন্সেলর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ