ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

মিডিয়াটেকের নতুন প্রসেসরসহ রেডমি ফরটিনসি উন্মোচন শাওমির

চীনা প্রযুক্তি কোম্পানি শাওমি তাদের বাজেট সেগমেন্টের নতুন স্মার্টফোন রেডমি ফরটিনসি বিশ্ববাজারে উন্মোচন করেছে। মিডিয়াটেক হেলিও জি৮১ আল্ট্রা প্রসেসরযুক্ত ফোনটি ৪, ৬ ও ৮ জিবি (গিগাবাইট) রÅামসহ ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজে পাওয়া যাবে। এটি শাওমির প্রথম কোনো মডেল, যেখানে মিডিয়াটেকের নতুন প্রসেসর, মিডিয়াটেক হেলিও জি৮১ আল্ট্রা ব্যবহার করা হয়েছে। নতুন স্মার্টফোনটির দাম ১১৯ ডলার (১৪ হাজার টাকার বেশি) থেকে শুরু হচ্ছে। ডিজাইনের দিক থেকে ফোনটি চারটি রঙে পাওয়া যাবে— মিডনাইট ব্ল্যাক, ড্রিমি পারপল, সেজ গ্রিন ও স্টার ব্লু। রেডমি ফরটিনসিতে রয়েছে ফুল এইচডি প্লাস রেজল্যুশনসহ ৬ দশমিক ৮৮ ইঞ্চি আকারের ডিসপ্লে।

শাওমি বলছে, নতুন স্মার্টফোনটিতে রয়েছে দুর্দান্ত ক্যামেরা ফিচার। পেছনে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাসহ একটি অতিরিক্ত লেন্স রয়েছে। এছাড়া সামনে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। এ ক্যামেরাগুলো দৈনন্দিন ছবির জন্য বেশ উপযুক্ত হবে বলে দাবি কোম্পানিটির। ফোনটির ৫১৬০ এমএএইচ ব্যাটারি দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে সক্ষম। এছাড়া ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থনের মাধ্যমে ব্যাটারিটি দ্রুত চার্জ করা যাবে। যারা সাশ্রয়ী দাম ও পারফরম্যান্সের একটি সঠিক সমন্বয় খুঁজছেন, তাদের জন্য রেডমি ফরটিনসি একটি ভালো বিকল্প হতে পারে বলে মনে করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা। খবর ও ছবি শিফটডিলিট।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ