ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের সড়কে গেল একই পরিবারের ৪ জনের প্রাণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাস চালক। সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সোমবার (১৯ আগস্ট) ভোর রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে নিহতদের নাম-পরিচয় পুলিশ নিশ্চিত করতে না পারলেও সূত্রে জানা গেছে, নিহতরা একই পরিবারের চারজন। তারা হলেন- রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরসিংহপুর ডাঙাপাড়ার জসিম উদ্দিন ডুবা, তার স্ত্রী ও দুই ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে রাত ৩টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এস ময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং মাইক্রোবাসে থাকা চার যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে সলঙ্গা থানায় আনা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ