ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

গুনগুন করে গান খোঁজা যাবে টিকটকের ‘সাউন্ড সার্চে’

টিকটকে সাউন্ড সার্চ নামে নতুন একটি ফিচার যুক্ত করেছে কোম্পানিটি। টুলটি শুধু পাঠ্যভিত্তিক অনুসন্ধানের ওপর নির্ভর না করে, গান গেয়ে, গুনগুন করে বা বাজিয়ে ব্যবহারকারীকে গান খুঁজে পেতে সাহায্য করবে। ইউটিউব মিউজিক এবং শাজামে আগে থেকেই পরিষেবাটি রয়েছে।

টিকটক বলছে, বর্তমানে নির্দিষ্ট অঞ্চলে কিছু ব্যবহারকারী ফিচারটি ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে সার্চ করা গানটি যেসব ভিডিওতে ব্যবহার করা হয়েছে তাও দেখা যাবে। খবর টেকক্রাঞ্চ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ