পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি রাজধানীর আফতাবনগরে ৮.৫৪ কাঠা জমি বেচবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এই জমির মূল্য প্রতি কাঠা ১ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানিটির ৮.৫৪ কাঠা জমির মূল্য ১৪ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা।
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অর্থরিটি (আইডিআরএ) অনুমোদন সাপেক্ষে জমি বেচতে পারবে।
বিজনেস আই/



















