ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ৪০১ কোটি টাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪০১ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৩০৩ টাকা। এ সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ২৬ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭৮ টাকা ৪৮ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ