নব্বইয়ের দশকে মেসেজিং অ্যাপ হিসেবে বেশ পরিচিত ছিল আইসিকিউ। শিগগিরই পুরনো অ্যাপের তালিকায় প্রবেশ করবে এটি। আগামী ২৬ জুন থেকে অ্যাপটির কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে ওয়েবসাইট সূত্রে জানা গেছে।
আইসিকিউয়ের ব্যবহারকারীদের দ্রুত সময়ের মধ্যে ভিকে মেসেঞ্জারে স্থানান্তর হওয়ার পরামর্শও দেয়া হয়েছে। কথোপকথনের জন্য যখন আইআরসি ব্যবহার হচ্ছিল তখন প্রথমবারের মতো আইসিকিউ প্রকাশ্যে আসে। এনগ্যাজেট


















