ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

গাজীপুরে যাত্রী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ

গাজীপুরের জয়দেবপুরে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে জয়দেবপুর রেলস্টেশনের রাউটার সিগনালে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঢাকার সঙ্গে এ রুটে চলাচলকারী পশ্চিমাঞ্চলের সব ট্রেনের যোগাযোগ বন্ধ রয়েছে।

দুর্ঘটনার পর থেকে ওই রুটে কোনো ট্রেন চলছে না বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার।

তিনি বলেন, এখন ওই রুটে ট্রেন নেই। আর শুধু জয়দেবপুরে কোনো ট্রেন যাবে না। দুপুরের পরে ওই রুট দিয়ে ট্রেন চলাচল করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ