ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শেফার্ড ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য এক শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

আজ রোববার (০৮ নভেম্বর) ৩০ জুন, ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা।

৩০ জুন ২০২০ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৭৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। আগামী ২৯ নভেম্বর লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ