ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন

করোনা: গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৩ ও আক্রান্ত ১২৮৯ জন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ১৮ হাজার ৭৬৪ জনের।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮ জন। মারা যাওয়া ১৩ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ২ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ৭ জন, খুলনায় ১ জন, সিলেটে ২ জন ও রংপুরে ৪ রয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন, ৬০ বছরের ওপরে ৯ জন রয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ