ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

বাদ পড়লেন লিটন, ডাক পেলেন জাকের

বাজে পারফরম্যান্সের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার জাকের আলি অনিক।

শনিবার (১৬ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তি তৃতীয় ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে লিটনকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। ১৫ জনের দলে নেওয়া হয়েছে জাকেরকে। এছাড়া স্কোয়াডে আর কোনো পরিবর্তন আসেনি।

সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ হন লিটন। দুই ম্যাচেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান এই টাইগার ওপেনার। তাই সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ম্যাচের স্কোয়াডে জায়গা হারিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন দলে ডাক পাওয়া জাকের। প্রথম টি-টোয়েন্টিতে জাকের ৩৪ বলে ৬৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন এই ব্যাটার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ