গত এশিয়া কাপের ঠিক আগে চোটের কারণে বাদ পড়েন দেশের তরুণ পেসার এবাদত হোসেন। এরপর বিশ্বকাপও মিস করেন এই পেসার। আবার নতুন করে আরেকটি দুঃসংবাদ এবাদতের জন্য, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না তার।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন, আগামী বছরের আগষ্টের দিকে মাঠের ক্রিকেটে ফিরতে পারেন এবাদত।
এবাদতকে নিয়ে নান্নু বলেন, এবাদতের মনে হয় পরবর্তী মৌসুম থেকে শুরুর সম্ভাবনা আছে। আগষ্ট-সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে সেটা নিয়ে হয়তো ফিরবে। আমাদের কাছে এমন একটা আপডেট আছে।
আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত ফরম্যাটের এ বিশ্বকাপ।
চলতি বছরের জুলাইতে দেশের মাটিতে অনুষ্ঠিত আফগানিস্তানের সঙ্গে সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিংয়ের সময় ইনজুরিতে পড়েন ইবাদত। ম্যাচের ৪২তম ওভারের তৃতীয় বল করতে গিয়ে পড়ে যান ইবাদত। ম্যাচটিতে মোট ৯.২ ওভার বল করে এবাদত ৬১ রান দিয়ে নিয়েছিলেন ১টি উইকেট।



















