সংযুক্ত আরব আমিরাত, সউদি আরব ও কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর নাগরিকরা ভিসা ছাড়াই ইরানে যেতে পারবেন। ভারত, ব্রাজিল এবং ইন্দোনেশিয়ার নাগরিকরাও ভিসার প্রয়োজন ছাড়াই দেশটিতে যেতে পারবেন।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন এবং হস্তশিল্প মন্ত্রী ইজ্জাতোল্লা জারঘামি বলেছেন, ইরানের মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে আরও ৩৩টি দেশের দর্শনার্থীদের জন্য ভিসার প্রয়োজনীয়তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
ইরান ভিসা মুক্ত ভ্রমণের অফার করেছে : বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় জারঘামি বলেন, এই সিদ্ধান্তটি পর্যটন বাড়ানো এবং বিশ্বের দেশগুলো থেকে আরও বেশি দর্শককে আকর্ষণ করার লক্ষ্যে নেয়া হয়েছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম আট মাসে (২১ মার্চ থেকে শুরু)ইরানে দেশী-বিদেশী দর্শনার্থীর সংখ্যা ৪.৪ মিলিয়নে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৮.৫ শতাংশ বেশি।
নতুন ভিসা-মওকুফ কর্মসূচির জন্য অনুমোদিত ৩৩টি দেশ হল:ভারত, রাশিয়ান ফেডারেশন (গ্রুপ ভিজিটে),সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সউদি আরব, কাতার, কুয়েত, লেবানন, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তিউনিসিয়া, মৌরিতানিয়া, তানজানিয়া, জিম্বাবুয়ে, মরিশাস, সেশেলস, ইন্দোনেশিয়া, ব্রুনাই, জাপান, সিঙ্গাপুর, কম্বোডিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, পেরু, কিউবা, মেক্সিকো, ভেনেজুয়েলা, বসনিয়া ও হার্জেগোভিনা, সার্বিয়া, ক্রোয়েশিয়া, বেলারুশ।
দেশটি এর আগে তুরস্ক, আজারবাইজান, ওমান, চীন, আর্মেনিয়া এবং সিরিয়ার নাগরিকদের জন্য ভিসা মওকুফের কর্মসূচি ঘোষণা করেছে।



















