ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন

ভারতের বিপক্ষে প্রোটিয়াদের সহজ জয়

দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায় বৃষ্টির কারণে। এরপর গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হলে ফের হানা দেয় বেরসিক বৃষ্টি।

প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং যখন একেবারে শেষের দিকে তখনই নামে বৃষ্টি। সফরকারীরা এরপর আর ব্যাট হাতে মাঠে নামতে পারেনি। পরে জয়ের জন্য প্রোটিয়াদের লক্ষ্যও যায় পাল্টে, কমিয়ে আনা ম্যাচের দৈর্ঘ্য।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। সফরকারীদের দুই ওপেনারই কাল আউট হয়েছেন শূন্য রানে। ৬ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

এরপর দলের হাল ধরেন তিলক ভার্মা এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে ২০ বলে ২৯ রণ করে তিলক সাজঘরে ফিরলেও অর্ধশতক তুলে নেন সূর্য। আর তাকে সঙ্গ দিয়েছেন রিঙ্কু সিং। ৩৬ বলে ৫৬ রান করে সূর্য সাজঘরে ফিরলেও ব্যাট হাতে তাণ্ডব চালান রিঙ্কু। ভারতীয় এই মারকুটে ব্যাটার ব্যাটার অপরাজিত ছিলেন ৩৯ বলে ৬৮ রানে।

এদিকে ভারতের ইনিংসে যখন বাকি আর ৩ বল তখন ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে ভারতের ইনিংস শেষ হয় ১৯.৩ ওভারে ১৮০ রান করেই।

এদিকে বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকার জন্য পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৫২ রান। এ লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। দুই ওপেনার মিলে তিন ওভার পূর্ণ না হতেই স্কোরবোর্ডে তুলেন ৪২ রান।

ওপেনার ম্যাথু ব্রিজকে ১৬ রান করে সাজঘরে ফিরলেও রিজা হ্যান্ড্রিক্স এবং এইডেন মার্করাম মিলে গড়েন ৫৪ রানের এক জুটি। এরপর শেষ দিকে দ্রুত তিন উইকেট হারালেও শেষ পর্যন্ত সহজ জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ফলে তিন ম্যাচের সিরিজে এগিয়ে তারা গেল ১-০ ব্যবধানে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ