ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯:১১ অপরাহ্ন

আঙুলের চিকিৎসা কোথায় করাবেন সাকিব

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল সোমবার (৪ ডিসেম্বর) আঙুলের চোট পরখ করতে গিয়েছিলেন সাকিব আল হাসান। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে এক্স-রে করাতে হাসপাতালে যান বাঁহাতি এ অলরাউন্ডার।

শেষ খবর পর্যন্ত সাকিবের আঙুলের চোটের উন্নতি থাকলেও পুরোপুরি সারতে সময় লাগছে। এ কারণে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে তাকে।

সিঙ্গাপুর, দুবাই বা লন্ডনে পাঠানোর প্রস্তাব করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সাকিব বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রকে।

পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি নিউইয়র্কে হাতের চিকিৎসা করাবেন টাইগার অধিনায়ক। তবে তিনি কবে যুক্তরাষ্ট্র যাবেন, তা জানা যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ