ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পাশাপাশি ৬ হাজার ১৬০ পিস ইয়াবা, ১৭ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২০০ গ্রাম হেরোইন, ১০২ বোতল ফেনসিডিল, ২৯ বোতল বিদেশি মদ, ৭ বোতল বিয়ার ও ৩০ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ