ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

গাড়িতে নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ বাধ্যতামূলক করল ডিএমপি

আরএফআইডি ট্যাগ বাধ্যতামূলক করল ডিএমপি
রাজধানীতে চলাচলকারী যানবাহনে বিআরটিএ নির্ধারিত ডিজিটাল নম্বর প্লেট এবং আরএফআইডি ট্যাগ ব্যবহার বাধ্যতামূলক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী সপ্তাহ থেকে এই নিয়ম অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও জরিমানা শুরু হবে।

সোমবার ডিএমপির সদর দপ্তর থেকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরের সড়কে চলাচলকারী নিবন্ধিত যানবাহনে সরকার নির্ধারিত রঙ, ডিজাইন ও সাইজের নম্বর প্লেট নির্দিষ্ট স্থানে লাগানোর আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু লক্ষ করা যাচ্ছে যে, অনেক যানবাহনে বিআরটিএ সরবরাহকৃত মূল নম্বর প্লেট এবং আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। অনেকে নম্বর প্লেট যথাযথ স্থানে না লাগিয়ে শুধুমাত্র রঙ দিয়ে নম্বর লিখে গাড়ি চালাচ্ছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ