চলমান ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ আগেই সেমিফাইনাল নিশ্চিত করা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
আজ শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের ৪৩তম ম্যাচে অজিদের মুখোমুখি লাল সবুজের দল। এ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সে হিসেবে আগে ব্যাট করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ, মার্কাস স্টয়নিস, সিন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।



















