রাজধানীর দীর্ঘ ২৫ বছরের সংগঠন নবাবগঞ্জ ললিতাকলা একাডেমির আয়োজনে শারদীয় উত্সব উদযাপন হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) ঢাকার নবাবগঞ্জ শোল্লা হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এই উতসবের আয়োজন করা হয়।
নাফাকে অনুপ্রেরণা যোগাতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মিজানুর রহমান ভুইয়া কিসমত।
বিশেষ বার্তায় তিনি বলেন, সংস্কৃতি সম্প্রীতির বাহক। শারদীয় এই উৎসব জনসাধারণকে অনেক আনন্দ দিবে। সবাইকে অনলাইনের জীবন থেকে বেড়িয়ে কিছু সময় দেশীয় সংস্কৃতিচর্চা করতে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নাফা পরিবারের নতুন আরও একটি সংগঠন হিসেবে গ্রাম থিয়েটার-এর অংগ সংগঠন নবদর্শন থিয়েটারের নাম ঘোষণা ও নাট্যকর্মী সংগ্রহের কার্যক্রম শুরু হয়।

এছাড়াও অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, কৌতুক, যন্ত্র সংগীত, চারুকলা প্রদর্শনী ও শারদীয় বিশেষ ফ্যাশন শো- এর আয়োজনও করা হয় পরিবেশনা করেন নাফা শোল্লা, বারুয়াখালী, নবাবগঞ্জ ও কলাকোপা শাখার ছাত্র-ছাত্রীবৃদ্ধরা।
শারদীয় উৎসব উদযাপন অনুষ্ঠানের মূল পরিকল্পনা ও পরিচালনা করেন নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলি।
তিনি জানান, নাফা প্রতিষ্ঠান তারা পারিবারিকভাবেই দীর্ঘ ২৫ বছর ধরে পরিচালনা করে আসছেন। বাংলার মাটির সংস্কৃতিকে সারা বিশ্বের কাছে জনপ্রিয় করে তুলতে চান তিনি।
আগামীর মানবিক বাংলাদেশ গড়তে প্রত্যেক শিশুকে সংস্কৃতি শিক্ষা দিতে হবে। তাদের মেধা বিকাশের সহায়ক নাফা। কেবল সংস্কৃতির বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেওয়াই নয় স্মার্ট বাংলাদেশ এজন্য যুগোপযোগী করে গড়ে তুলছেন তিনি তার ছাত্র ছাত্রীদের।
জানা গেছে, দর্শকদের মধ্য থেকে শারদ সাজে সেরা সুন্দরীকে সম্মাননা তুলে দেওয়া হয় যা বাংগালিয়ানা ফ্যাশনে উৎসাহ জাগায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাফার কর্ণধার লতিফা রহমান তোতা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাফার সভাপতি শফিউর রহমান তোতা।
বিশেষ অতিথির বক্তব্যে শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ জানান, তার স্কুলে তিনি নাফার কার্যক্রম পরিচালনা করছেন ছাত্র-ছাত্রীদের মানবিক সৃজনশীল ও লিডারশীপের দক্ষতা বাড়াতে। নাফার সাথে শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেইসব গুণ অর্জন করে আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে বলে আশা করেন তিনি।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম। সাংবাদিক আজাহারুল হক ও সাদের হোসেন বুলু।
এদিন মাঠ ভর্তি দর্শকের উপস্থিতিতে উৎসব ছিল আনন্দমুখর। দর্শকদের মধ্য থেকে একজন সীমা মন্ডল একজন বলেন, এরকম আয়োজন খুব কম হয় আজকাল। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। শারদীয় উৎসবে বাচ্চাদের নিয়ে এসে এবং এখানে বাচ্চাদের নাচ গান দেখে খুব ভালো লাগছে। সাধারণ সম্পাদক তুলি ও নাফার ছাত্র রাব্বির উপস্থাপনায় অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত।


















