ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

খবর দেখার নতুন অভিজ্ঞতা দেবে ইউটিউব

বিশ্বজুড়ে এখন অনেক মানুষ অনলাইনে খবর দেখে। সংবাদভিত্তিক বিভিন্ন ইউটিউব চ্যানেলে চোখ রাখলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। তবে এবার ব্যবহারকারীদের খবর দেখার অভিজ্ঞতা বদলে দিতে চলেছে ইউটিউব। প্রতিষ্ঠানটি বলছে, গ্রাহকের জন্য নতুন একটি নিউজ ওয়াচ পেজ নিয়ে আসবে তারা।

ওয়াচ পেজটিতে ভিডিও অন ডিমান্ড, লাইভ স্ট্রিম, পডকাস্ট এবং শর্টসজুড়ে থাকবে নির্ভরযোগ্য বিভিন্ন সংবাদ উৎস থেকে অাসা কনটেন্ট। ৪০টির মতো দেশের ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত সেলফোনে এ সুবিধা উপভোগ করতে পারবেন। ডেস্কটপসহ অন্য ডিভাইসেও শিগগিরই এ পরিষেবা চালু হবে। টেক টাইমস

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ