ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ৬:২৪ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে উড়ন্ত সূচনা টাইগারদের

ভারতের বিপক্ষে জ্বলে উঠেছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম। দুজনের ব্যাটে প্রথম ১০ ওভারে নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছে বাংলাদেশ। রানের চাকাও আছে সচল। দলের রান যখন ৯২ তখন তানজিদ তামিম এলবিডাব্লিউর ফাঁদে পড়ে আউট হন। তিনি ৪৩ বলে ৫১ রান সংগ্রহ করেন। এটা তামিমের আন্তর্জাতিক ম্যাচে প্রথম ফিফটি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ।

এই প্রতিবেদন লেখার সময় ১৬ ওভার শেষে ১উইকেটে ৯৬ রান বাংলাদেশের। লিটন দাস ৪১ রানে ব্যাট করছেন। তার সঙ্গে আছেন শান্ত।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের স্লো আউটফিল্ডে ভারতের বিপক্ষে নিজেদের ইনিংসও ধীরে শুরু করেন লিটন-তানজিদ। এবারের বিশ্বকাপে নিজেদের আগের তিন ম্যাচে উদ্বোধনি জুটিতে আফগানিস্তানের বিপক্ষে ১৯, ইংল্যান্ডের বিপক্ষে ১৪, নিউজিল্যান্ডের বিপক্ষে ০ রান এসেছিল তাদের জুটি থেকে। আজ উদ্বোধনী জুটিতে রান জমাতে শুরুতে রক্ষণাত্মক খেলেন তারা।

ইনিংসের নমব ওভারে নিজের প্রথম ওভার করতে এসে চোট নিয়ে উঠে গেছেন ভারতের অলরাউন্দার হার্দিক পান্ডিয়া। সেই ওভারের বাকি ৩ বল শেষ করেন বিরাট কোহলি।

এদিকে, সাকিবকে নিয়ে ধোঁয়াশা থাকলেও শেষ পর্যন্ত তারকা এই ক্রিকেটারকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাজমুল হোসেন শান্ত।

ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার দেখা হয়েছে দুই দলের। তাতেও এগিয়ে ভারত। ২০০৭ সালে দুইদলের প্রথম সাক্ষাতেই কেবল জয় পায় টাইগাররা। সেই ম্যাচে তামিম-সাকিব-মুশফিকের হাফ সেঞ্চুরি দেখেছিল টাইগার ভক্তরা। এরপর থেকে বাকি তিন ম্যাচেই ছিল পরাজয়। ২০১৫ সালের ম্যাচে ছিল বহু বিতর্ক।

এখন পর্যন্ত ওয়ানডেতে ৪০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ভারতের জয় ৩১ টিতে ও বাংলাদেশ জিতেছে ৮ টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ্বকাপে কেবল একবার ভারতকে হারাতে পেরেছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও জাসপ্রিত বুমরাহ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ