ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (১৮ অক্টোবর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৪৯৬ পিস ইয়াবা, ২৪ কেজি গাঁজা, ২৬.১ গ্রাম ২৫ পুরিয়া হেরোইন, ২৬০ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল দেশি মদ জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ