ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন

প্রাইম লাইফের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

বুধবার (১৮ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯১ কোটি ৯২ লাখ টাকা। আগের প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৭১৩ কোটি ২৬ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ কমেছে ২১ কোটি ৩৩ লাখ টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ