ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন

আর্গন ডেনিমসের লভ্যাংশ ঘোষণা

গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্গন ডেনিমস লিমিটেড। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।

বুধবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫২ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ১৩ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ