হোম এপ্লায়েন্স প্রোডাক্টের জন্য খ্যাতিমান আন্তর্জাতিক কোম্পানি হায়ার, গত সোমবার ঢাকার দক্ষিণ বাসাবোতে উদ্বোধন করেছে তাদের নতুন একটি শো-রুম। উদ্বোধনের দিন থেকে টানা তিন দিন পর্যন্ত শো-রুমটিতে চলবে সকল গ্রাহকের জন্য ৩১% পর্যন্ত ডিসকাউন্ট। তাছাড়াও, একটি ফ্রিজ কেনায় একটি ওয়াশিং মেশিন উপহার দেওয়ার প্রতিশ্রুতিও করেছে শো-রুম কর্তৃপক্ষ।
বাসাবোতে নতুন শোরুমের পাশাপাশি, হায়ার তাদের নতুন P7 HQLED 4K Google TV ও উদ্বোধন করেছে। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন টেলিভিশন, যাতে আছে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল, ডলবি ভিশন ও অ্যাটমোস, দশ হাজারেরও বেশি অ্যাপ সহ Google TV OS এবং আরও অনেক আধুনিক সুযোগ-সুবিধা। P7 সিরিজটি ৪৩” থেকে ৭৫” পর্যন্ত পাঁচটি ভিন্ন সাইজে পাওয়া যাবে
উদ্বোধন অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজার, জনাব ওয়াং জিয়াংজিং এবং সেলস অপারেশন ডিরেক্টর, জনাব আশরাফুল আলম।
বিশ্বসেরা পণ্য এবং পরিষেবা প্রদানের প্রতি হায়ারের প্রতিশ্রুতি, কোম্পানিটিকে মেজর অ্যাপ্লায়েন্স শিল্পে নেতৃত্ব পর্যায়ে প্রতিস্থাপন করছে। ঢাকার বাসাবোতে নতুন উদ্বোধিত শোরুমটি বাংলাদেশের গ্রাহকদের কাছে হায়ারের উপস্থিতির সম্প্রসারণ এবং ব্যতিক্রমী পণ্য ও সেবা প্রদানে তাদের অটুট নিষ্ঠার প্রমাণ।



















