ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শেয়ারবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৮ দশমিক ৫৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ২৭৩ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচকে ৩ দশমিক ৫৭ পয়েন্ট এবং ডিএস৩০ সূচকে ১ দশমিক ৮১ পয়েন্ট যোগ হয়েছে।

ডিএসইতে আজ মোট ৫৭২ কোটি ২১ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৬ কোটি ০৭ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩১৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭১টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৭৮ কোম্পানির। বাকি ৬৭ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ