ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ২:৪২ পূর্বাহ্ন

জেমিনি সী ফুডের পর্ষদ সভা ২৩ অক্টোবর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সী ফুড লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ অক্টোবর বিকাল ৩টা ৩০ মিনিটে কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ