বনানী সোসাইটির সভাপতি পদে শওকত আলী ভূইয়া (দিলন) এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সঈদ আহমেদ (রাজা) নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে সোসাইটির সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে ২০২৪-২৫ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা করেন, প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন। সহযোগিতা করেন, মো. আশরাফ আলী, মোহম্মাদ লিয়াকত আলী খান।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মে. নুরুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন লাতু, সহ-সভাপতি আছাদউল্লাহ সিকদার।

এছাড়াও যুগ্ম সম্পাদক এস. এম. সামসুউদ্দিন বাহার, যুগ্ম সম্পাদক ইঞ্জিঃ মো. আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ সফিকুজ্জামান রতন, যুগ্ম কোষাধ্যক্ষ ইরফান ইসলাম।

ব্লক মেম্বার- এ আকলিমা রহমান, ব্লক মেম্বার- বি ডা. মো. লোকমান হোসেন, ব্লক মেম্বার-সি হাসিনা ইসলাম (সীমা), ব্লক মেম্বার-ডি শাহানা রহমত উল্লাহ, ব্লক মেম্বার-ই মো. ওয়াহিদুজ্জামান (সুজন), ব্লক মেম্বার-এফ ডাক্তার শায়েদ হায়দার চৌধুরী, ব্লক মেম্বার-জি চন্দন কে. মজুমদার, ব্লক মেম্বার-এইচ ইঞ্জিঃ অসীম কুমার জোয়ারদার, ব্লক মেম্বার-আই ফাইজুল আবেদীন, ব্লক মেম্বার-জে মেজর সৈয়দ মাহমুদ হাসান (অবঃ), ব্লক মেম্বার-কে রওশন আরা বেগম, ব্লক মেম্বার-নো মো. আহসান রেজা।


















