ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ধোলাইপাড়ে ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলছা অনুষ্ঠিত

খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ ঢাকা মহানগর ও ঢাকা বিভাগের উদ্যোগে ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলছার আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার বাদ আসর যাত্রাবাড়ীর ধোলাইপাড় হাইস্কুল মাঠে এই ঐতিহাসিক ইসলামী জলছা উদযাপন করা হয়। জলছা সরাসরি সম্প্রচার করে রোজ টিভি অনলাইন (Rose Tv Online)।

জানা গেছে, শতাব্দীর শ্রেষ্ঠ আল্লাহর মহাওলী, আরেফে কামেল, মুর্শীদে মুকাম্মেল, জামানার মহা মুজাদ্দিদ, বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদুপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেব কর্তৃক তিনার স্থলাভিত্তিক জাকেরানদের ইমাম মহামান্য পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেরী ছাহেবের পবিত্র হুকুমে এ জলছার আয়োজন করা হয়।

জলছা উদযাপন কমিটি, ঢাকা মহানগরের সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম খান সাহেবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আসাদুজ্জামান খান কামাল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিজনেস আই বাংলাদেশের উপদেষ্টা জনাব মোঃ হাফিজ ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা মুফতি আবু নাসের জিহাদী সাহেব, মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরী সাহেব, মুফতি আব্দুর রাজ্জাক উসমানী সাহেব, মুফতি আবুল কাশেম জিহাদী সাহেব, মাওলানা আবু জাফর ছালেহ বিন হেলালী সাহেব, মাওলানা মাহবুবুর রহমান গাজীপুরী সাহেব।

জলছায় ওয়াজ করেন, মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, মুফতি আলাউদ্দিন জিহাদী সাহেব, মাওলানা ক্বারী রুহুল আমিন সিদ্দিকী সাহেব, মাওলানা হাসান সিরাজী সাহেব।

মিলাদ শরীফ ও জিকিরে ছিলেন, ক্বারী শাহাদাত হোসেন বুলবুলি সাহেব, মুফতি বিল্লাহ হোসেন আনসারী সাহেব, মাওলানা সাইফুল ইসলাম গাজীপুরি সাহেব, মাওলানা মহসিন আলী সাহেব।

জলছায় আরও উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের বিশিষ্ঠ ওলামায়ে কেরামগণ।

উক্ত জলছায় সকল জাকেরান আশেকান ও ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইগণ উপস্থিত থাকিয়া দয়াল নবী রাসূলে পাক (দঃ) ও নায়েবে নবী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের খাস মোহাব্বত দেলে পয়দা করেন এবং আপনার অন্তর আত্মাকে আল্লাহর নূরের তাজাল্লীতে রৌশন করেন আমিন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ