ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপে ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ রবিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় লাহোরে আফগানিস্তানের বিপক্ষে নামবে টাইগাররা।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হার টাইগারদের সমীকরণ কঠিন করে তুলেছে। সাকিব আল হাসানদের সামনে তাই আর জয়ের কোনো বিকল্প। আফগানিস্তানের সঙ্গে ম্যাচটি বাঁচা-মরার।

লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের ওপেনিং অর্ডার ছিলো একেবারেই অনভিজ্ঞ। তরুণ প্রতিভা তানজিদ হাসান তামিম নেমেছিলেন একেবারে কোনো আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা ছাড়াই। আগে চারটি ওয়ানডে ম্যাচ খেলা নাঈম শেখও উইকেট বিলিয়ে এসেছেন ম্যাচটিতে। এরপর নিয়মিত বিরতিতে বাংলাদেশের টপ অর্ডারও ধসে পড়ে। যার কারণ হিসেবে শুরু ধাক্কাটাকে বড় বলে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। সে কারণে আফগানদের বিপক্ষে ওপেনিংয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ