ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড -এর উদ্যোগে আলোচলা সভা ও দোয়া মাহফিল

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড -এর উদ্যোগে আলোচলা সভা ও দোয়া মাহফিল রাজধানীর তোপখানা রোডস্থ কোম্পানীর নিজস্ব ভবন ফারইস্ট টাওয়ার এর রজনীগন্ধ্যা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জয়নুল বারী, মাননীয় চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ; মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. ইব্রাহীম হোসেন খান, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান । কোম্পানীর মাননীয় চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেন, সভায় সভাপতিত্বে করেন । অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনাব আরিফ খান, সিএফএ, এফসিএমএ, পরিচালনা পর্ষদের সম্মানীত পরিচালক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব মোঃ আপেল মাহমুদ, এসিআইআই(ইউকে), কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর এ্যান্ড সিইও । এছাড়াও প্রধান কার্যালয়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিপার্টমেন্ট ইনচার্জ ও সেকশন ইনচার্জগণসহ কোম্পানীর বিপুল সংখ্যক কর্মকতা-কর্মচারী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । দোয়া মাহফিল ও মোনাজাত শেষে সকলের মধ্যে খাবার বিতরণ করা হয় ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ