দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হলো দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। বাজারে যখন বেশকিছু পণ্যের মূল্য ঊর্ধ্বগতি, সে সময় ‘স্বপ্ন’ ঢাকা, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রামের গ্রাহকদের জন্য আলু, দেশি পেঁয়াজ, চিনিতে বিশেষ ছাড়ে নিয়ে এলো।
ঢাকা ও কুমিল্লার গ্রাহকদের জন্য থাকছে প্রতি কেজি আলু ৪৪ টাকায় (খোলাবাজারে যা ৪৮ টাকা প্রতি কেজিতে), বিশেষ ছাড়ে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৬৬ টাকায় (যা খোলা বাজারে ৭০-৭৫ টাকা), চিনি (খোলা) প্রতি কেজি বিক্রি হবে ১৩৬ টাকায় (বাজারে যা বিক্রি হচ্ছে ১৪০ টাকায়)।
অন্যদিকে চট্টগ্রাম আউটলেটের জন্য প্রতি কেজি আলু থাকছে ৪৭ টাকায় (খোলাবাজারে যা ৫০ টাকা), আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ৫৭ টাকায় (যা খোলাবাজারে ৬০ টাকা), চিনি (খোলা) প্রতি কেজি বিক্রি হবে ১৩৬ টাকায় (বাজারে যা বিক্রি হচ্ছে ১৪০ টাকায়)।
সিলেটের গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড়। প্রতি কেজি আলু ৪০ টাকায় (খোলাবাজারে যা ৪২ টাকা), বিশেষ ছাড়ে আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ৪৭ টাকায় (যা খোলাবাজারে ৪৯-৫০ টাকা)। এই ছাড় ১১ ও ১২ জুলাই স্টক থাকা পর্যন্ত চলবে।



















