ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১:৪২ অপরাহ্ন

অক্টোবরের মূল্যস্ফীতি ৮.৯১ শতাংশ

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, দেশে মূল্যস্ফীতি সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে কমেছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ তথ্য জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী জানান, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) গত মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৯১ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ১ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছেছিল। যা সেপ্টেম্বরে ৯ দশমিক ১ শতাংশে নেমে আসে।

২০১০-১১ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৯২ শতাংশ। এরপর আর এই সূচক ৯ শতাংশের ওপরে ওঠেনি।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় কয়েক মাস ধরেই দেশে মূল্যস্ফীতি বৃদ্ধির প্রবণতা ছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এসব বিষয়ের ওপর পড়ে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ