ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১:১৩ অপরাহ্ন

ফরিদপুরে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের এসএমই কর্মশালা

ফরিদপুরে ব্যাংক এশিয়ার উদ্যোগ নারী উদ্যোক্তাদের মধ্যে তিন দিনব্যাপী অনলাইন এসএমই কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শহরের এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ মেলা শুরু হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম অহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যাংক এশিয়ার ফরিদপুর শাখার ব্যবস্থাপক এস এম ফিরোজ হায়দার।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দ্যা টেক ওয়ার্ল্ড বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক নাজনীন হায়দার।

এসএমই ফাউন্ডেশন কর্মশালায় আরও বক্তব্য রাখেন, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদুজ্জামান।

কর্মশালায় এস এম ই ফাউন্ডেশনের বিভিন্ন দিক তুলে ধরে উদ্যোক্তাদের মধ্যে আলোচনা করা হয়। এছাড়া উদ্যোক্তাদের ধৈর্য্য ধরে ব্যবসা করার জন্য অনুরোধ করা হয়।

বক্তারা বলেন, এসএমই ফাউন্ডেশন এর মাধ্যমে সবাইকে স্বাবলম্বী করে তোলার জন্য ব্যাংক এশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ কর্মশালায় অংশগ্রহণকারী ৩০ জন উদ্যোক্তাকে অনলাইন এসএমই ব্যবসার উপরে প্রশিক্ষণ প্রদান করবেন বলে জানান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ