ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন

মূল্য ছাড়েও চীনের বাজারে ধুঁকছে নতুন আইফোন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধ ও প্রযুক্তি ব্যবহারে বিভিন্ন বিধিনিষেধ ও আইনের কারণে চীন এখন অনেকটাই পিছিয়ে। এ দ্বন্দ্বের মধ্যে আইফোন ১৪ উন্মোচন করে অ্যাপল। চীনের বাজারে বিক্রি বাড়াতে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি মূল্য ছাড় দিলেও বিশ্বের অন্যতম বৃহৎ স্মার্টফোন বাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারেনি প্রতিষ্ঠানটি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

জেফেরিসের তথ্যানুযায়ী, গত কয়েক সপ্তাহে চীনে আইফোন বিক্রি আগের বছরের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কমেছে। এডিসন লি পরিচালিত একদল বিশ্লেষক এক নোটে জানান, প্রথম ৩৮ দিনে চীনে আইফোন ১৪ সিরিজের চারটি স্মার্টফোনের বিক্রি আগের ভার্সনের তুলনায় ২৮ শতাংশ কম। সাম্প্রতিক তথ্যানুযায়ী বিক্রির হার নেমে ৩৩ শতাংশের কাছাকাছি চলে গেছে। বেশি দামের প্রো ভ্যারিয়েন্টগুলো নিয়ে চলতি বছর আশা প্রকাশ করা হলেও সেগুলোও প্রভাব বিস্তার করতে পারেনি।

চলতি বছর ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য ক্রয়ে গ্রাহক ব্যয় মহামারীর সময়ের তুলনায় অনেক কমে গেছে। চীনের পাশাপাশি বৈশ্বিক স্মার্টফোন বাজারে এর বিরূপ প্রভাব পড়েছে। সেলফোন, ডিসপ্লে ও মেমোরি উৎপাদনে বিশ্বের অন্যতম প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস জানায়, যন্ত্রাংশের ব্যবসায় প্রভাব পড়ার কারণে চীনে তাদের স্মার্টফোন বিক্রি কমে গেছে। সরবরাহের দিক থেকে দেশটির অ্যাপলকে বড় ধরনের সমস্যার সামনে দাঁড় করিয়েছে। চলতি সপ্তাহে ঝেংঝুতে অবস্থিত আইফোন অ্যাসেম্বল কারখানায় কভিড-১৯-এর সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ ও লকডাউন আরোপ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ