ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

স্ট্রিট ভিউ অ্যাপ সরিয়ে নিচ্ছে গুগল

আগামী বছর থেকে স্ট্রিট ভিউ অ্যাপের সাপোর্ট বন্ধ করে দেবে গুগল। এর অংশ হিসেবে বর্তমানে বিভিন্ন অ্যাপ স্টোর থেকে স্ট্রিট ভিউ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের এ সার্চ ইঞ্জিন জায়ান্ট। খবর টেকনেভ।

দ্য ভার্জকে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানির মুখপাত্র ম্যাডিসন গোভিয়ে। অ্যাপ সরিয়ে দেয়ার বিষয়ে প্রথম জানতে পেরেছে নাইনটুফাইভ গুগল। জানা যায়, অ্যাপটি থেকে সরে যাওয়ার পরিকল্পনা করছে আলফাবেট মালিকানাধীন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

অ্যান্ড্রয়েড ও আইওএস দুই সংস্করণে থাকা অ্যাপটি ব্যবহারকারীকে গুগল ম্যাপে থাকা বিভিন্ন জায়গা স্ট্রিট ভিউয়ের মাধ্যমে দেখার সুবিধা দেয়। পাশাপাশি তুলনামূলক ভালো স্ট্রিট ভিউ সুবিধা দিতে ৩৬০ ডিগ্রি ছবি বা গুগলের নাম দেয়া ফটো স্ফিয়ার্স ফিচারটি সুবিধা দেয়। এখনো গুগল ম্যাপের মূল অ্যাপে স্ট্রিট ভিউ সুবিধাটি ব্যবহারের পাশাপাশি স্ট্রিট ভিউ স্টুডিও নামের একটি ওয়েব অ্যাপে বিভিন্ন ৩৬০ ডিগ্রি ছবি দিতে পারবেন ব্যবহারকারী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ