ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১:৩৯ অপরাহ্ন

শাহ আমানত বিমানবন্দরে ১১০ কার্টন সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা মোহাম্মদ আমান উল্লাহ নামে এক যাত্রীর কাছ থেকে ১১০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।

শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ওই যাত্রী শাহ আমানত বিমানবন্দরে আসেন। মোহাম্মদ আমান উল্লাহর গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে ব্যাগেজ তল্লাশি করে। পরে ১১০ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট জব্দ করে। এসব সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ