টানা ১০ প্রান্তিক শেষে প্রথমবারের মতো মুনাফায় বড় পতনের মুখে পড়েছে চীনের লেনোভো গ্রুপ। মহামারীর কারণে উচ্চচাহিদা ও বিক্রি কমে আসার পাশাপাশি কভিড-১৯ সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধের কারণে মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে। খবর রয়টার্স।
সম্প্রতি দেয়া এক বিবৃতিতে বিশ্বের অন্যতম শীর্ষ ব্যক্তিগত কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানায়, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে লেনোভোর মোট মুনাফার পরিমাণ ছিল ১ হাজার ৭০৯ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ কম।
গত মাসে ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) প্রকাশিত প্রতিবেদনের বলা হয়, আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছর বৈশ্বিক পিসি বিক্রি ১৫ শতাংশ কমেছে।


















