ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১:২২ অপরাহ্ন

১২ কেজির এলপিজির দাম বাড়লো ৫১ টাকা

এক মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ফের বাড়ল। ৫১ টাকা বাড়িয়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫১ টাকা। আর প্রতি কেজি বেড়েছে ৪ টাকা ২৫ পয়সা। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।

বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মূল্যবৃদ্ধির ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল। বিইআরসি সচিব খলিলুর রহমান, সদস্য মকবুল-ই ইলাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এর আগে অক্টোবর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১২০০ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগের মাসে যা ছিল ১২৩৫ টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ